আচ্ছা..!!
ট্রেকিং ও ক্যাম্পিং মানেই কি অনেকদিনের ছুটির ব্যাপার?
কাঁড়ি কাঁড়ি টাকা খরচ?
বেশ শারীরিক সক্ষমতার প্রয়োজন?
ঝুঁকিপূর্ণ?
প্রাকৃতিকভাবে বেঁচে থাকার লড়াই?
আরে... না... না... ওরম কিচ্ছু না..
শুধু দুদিন, ভরপুর আনন্দ, এডভেঞ্চার, রোমাঞ্চ, প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, উচ্চতা, বরফ, পাইনের ঘন জঙ্গল, মিষ্টি দেখতে রেড পাণ্ডা(luck), হাতের কাছে মেঘেদের আনাগোনা, ক্যাম্পিং, ট্রেকিং, হাইকিং, আড্ডা, খাওয়াদাওয়া সব একসাথেই....
কিন্তু কিভাবে.....? How???
"একটু সময় লাগবে বস, ছবি দেখতে হবে......"
শুধু দুদিন, ভরপুর আনন্দ, এডভেঞ্চার, রোমাঞ্চ, প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, উচ্চতা, বরফ, পাইনের ঘন জঙ্গল, মিষ্টি দেখতে রেড পাণ্ডা(luck), হাতের কাছে মেঘেদের আনাগোনা, ক্যাম্পিং, ট্রেকিং, হাইকিং, আড্ডা, খাওয়াদাওয়া সব একসাথেই....
কিন্তু কিভাবে.....? How???
"একটু সময় লাগবে বস, ছবি দেখতে হবে......"
![]() |
| যেহেতু গ্রুপের নাম উইকেন্ডস ট্যুর ফ্রম কলকাতা তাই মনে মনে ধরে নেওয়া যাক যেকোনো একটা উইকেন্ড. শুক্রবার রাতে কলকাতা থেকে উত্তরবঙ্গগামী যেকোনো ট্রেনে শনিবার সাতসকালেই পৌঁছে যাওয়া যায় নিউ-জলপাইগুড়ি স্টেশন. পৌঁছে স্টেশন চত্বরে ব্রেকফাস্ট সেরে, একটা গাড়ি ভাড়া অথবা শেয়ার (130/-) করে সোজা মিরিক. মোটামুটি ঘন্টা দুয়েক এর সমতল থেকে ক্রমশঃ পাহাড়ি রাস্তার যাত্রাপথ. দুপুর 12টাই মিরিক পৌঁছে লাঞ্চ সেরে এট্টুও সময় নস্ট না করে আবার একটা গাড়ি শেয়ার (100/-) অথবা ভাড়া করে সোজা মানেভঞ্জন. যদি সরাসরি মানেভঞ্জন ম্যানেজ না হয় তাহলে মিরিক থেকে সুখিয়া হয়ে মানেভঞ্জন আসতে হবে. আধঘন্টা বেশী লাগবে হয়তো. ধরে নেওয়া যাক, বিকেল তিনটেই মানেভঞ্জন পৌঁছে হালকা কিছু খাবার খেয়ে ... .. — Gurdum Backpackers' Camp - Into The Wild Camping. |
![]() |
| মানেভঞ্জন থেকে দুটো রাস্তা ভাগ হয়ে একটা সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে সান্দাকফু যাওয়ার রাস্তা আর ডানদিকের অন্য রাস্তাটা মানে, যেটা সোজা শ্রীখোলা যাওয়া যায়. ওই রাস্তায় দিয়ে সামনে 5কিলোমিটার ট্রেক করে গেলেই একটা পাহাড়ি ছোট্ট স্বপ্নের গ্রাম. নাম গুরদুম. "এই গুরদুম কিন্তূ সেই ফালুট গুরদুম নয়. " ছবিতে লাল রঙের মার্ক করে রেখেছি, ঠিক ওই জায়গাটাতে পৌঁছাতে হবে সন্ধে নামার আগে. মানেভঞ্জন থেকে পায়ে হেঁটে যেতে আমার সময় লেগেছিলো আনুমানিক 2ঘন্টা. মানে শনিবার সন্ধ্যে নামার আগে পৌঁছাতে হবে "গুরদুম ব্যাকপ্যাকের্স ক্যাম্প" পোশাকি নাম "Gurdum Into the wild camping. (Izifiso, Backpacker's camp) " — at Gurdum Backpackers' Camp - Into The Wild Camping. |
![]() |
| ক্যাম্প ইনচার্জ মিঃ নগেন. ক্যাম্প সাইটে আছে দুটো পরিত্যক্ত কিন্তু আধুনিক মানের মারুতি অমনি ক্যারাভান, টেন্ট পিচিং স্পেস, একটা বাঁশের তৈরি মঞ্চ, পাহাড়, খাদ আর খোলা আকাশ. যেমন টা ছবিতে — |
![]() |
এখন
শনিবার সন্ধ্যে. ক্যাম্পে চেকইন করতেই হাসিমুখে অপেক্ষা করছিলো নগেন-জি.
হাতে পাহাড়ি স্থানীয় পানিও 'ছাঙ'. স্বাদ টা বিটকেল লাগলেও এতটা পথ
হাইকিং করে আসার ক্লান্তিটা একদম ম্লান হয়ে গেছিলো. মাথা গোঁজার স্থান টা
সিলেক্ট করেই দেখি নগেন-জি অন্য আয়োজন নিয়ে হাজির...
Caravan 1200/night per head Tent 1100/night per head (Including welcome drink's + campfire+staying+Dinner+nx |
![]() |
| ঠান্ডায় একটু উষ্ণতার খোঁজে কিছু কাঠ জ্বালিয়ে সবাই মিলে জাস্ট বসে পড়ুন ক্যাম্পফায়ার এর পাশে. **সৃজনশীল পাঠকেরা মাফ করবেন... "যাই বলুন সবসময় whiskey ভালো লাগে না, আগুনের ধারে মৌতাতে বসে স্থানীয় চ্যাঙ, রক্সী, ওয়াইন, থুম্বা খেয়ে মেজাজ ধরে রাখুন. " পর্ব মিটলেই নগেনের কিচেন থেকে ডাক আসবে রাতের খাবার 10টার আগে সেরে নিতে. মুরগির মাংস দিয়ে দিস্তা-খানেক রুটি খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াটাই বুদ্ধিমানের কাজ. এখনো রবিবার বাকি. — Gurdum Backpackers' Camp - Into The Wild Camping. |
![]() |
![]() |
সকাল
9টাই ট্রেকিং শুরু করলে মোটামুটি ঘন্টা তিনেক পরে পৌঁছে যাওয়া যাবে নেক্সট
ব্যাকপ্যাকের্স ক্যাম্পে, Chitre Backpackers camp (into the cloud). — Gurdum Backpackers' Camp - Into The Wild Camping.
|
![]() |
সাদা রডোডেনড্রন ফুটে ছিল ঐসময়... — Gurdum Backpackers' Camp - Into The Wild Camping.
|
![]() |
| গুরদুম থেকে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে ট্রেক করে চিত্রে ক্যাম্পে যাবার সময় এই দৃশ্য খুব সাধারণ ব্যাপার.... — Gurdum Backpackers' Camp - Into The Wild Camping. |
![]() |
রডোডেনড্রন ফোটার আগে..... গাছের নতুন পাতা...
|
![]() |
যাওয়ার
পথে এইরকম একটা পবিত্র বুদ্ধিস্ট স্থান দেখা মেলে.. তবে ভৌগোলিক ভাবে এটা
নেপালের মধ্যে অবস্থিত. এই দেখুন কি মজা, আবার বিদেশ ভ্ৰমণ ও হয়ে
গেলো...... হা..হা..হা..হা —
|
![]() |
যাওয়ার
পথে এইরকম একটা পবিত্র বুদ্ধিস্ট স্থান দেখা মেলে.. তবে ভৌগোলিক ভাবে এটা
নেপালের মধ্যে অবস্থিত. এই দেখুন কি মজা, আবার বিদেশ ভ্ৰমণ ও হয়ে
গেলো...... হা..হা..হা..হা —
|
![]() |
| চিত্রে ক্যাম্প এ পৌঁছে ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে ক্যাম্প সাইট টা ঘুরে একটু হেঁটে যাওয়া যায় চিত্রে মনাস্ট্রি. অপূর্ব শান্ত মনোমুগ্ধকর জায়গা. ঘুরে ফিরে বিকালে আবার ক্যাম্পে এসে ক্যাম্প ইনচার্জ দিদির রান্নাঘরে আড্ডা দিতে দিতে হালকা "টুম্বা" (পাহাড়ি পানিও, হালকা নেশাও হয় ) হয়ে যাক..... — Gurdum Backpackers' Camp - Into The Wild Camping. |
![]() | |||||
| আজ সোমবার সকাল : ঘুম থেকে তাড়াতড়ি উঠে ক্যাম্পের পিছনে একটা দারুন ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে আবার স্লিপিং বুদ্ধ মানে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ পরিষ্কার দেখা যায়. আর প্রথমে যে গুরদুম ক্যাম্পের ছবিটা দেখলেন ওটা ওখান থেকেই তোলা. আগের ক্যাম্পটা পাখির চোখে মন ভরে দেখে নিন. — | Gurdum Backpackers' Camp - Into The Wild Camping. |
![]() | |
| আজ সোমবার সকাল : ঘুম থেকে তাড়াতড়ি উঠে ক্যাম্পের পিছনে একটা দারুন ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে আবার স্লিপিং বুদ্ধ মানে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ পরিষ্কার দেখা যায়. আর প্রথমে যে গুরদুম ক্যাম্পের ছবিটা দেখলেন ওটা ওখান থেকেই তোলা. আগের ক্যাম্পটা পাখির চোখে মন ভরে দেখে নিন. Gurdum Backpackers' Camp - Into The Wild Camping. |
![]() |
| মন ভরে কাঞ্চনজঙ্ঘা দর্শন করে ফিরে আসুন আবার ক্যাম্পে. ব্রেকফাস্ট করে আবার পায়ে হেঁটে খুব সহজেই নেমে আসুন মানেভঞ্জন. মাত্র 4কিমি. Gurdum Backpackers' Camp - Into The Wild Camping. |
![]() |
| আজ সোমবার : সময় সকাল 11টা থেকে 12টা. মানেভঞ্জনে লাঞ্চ সেরে আবার শেয়ার (150/-)বা ভাড়া গাড়িতে পাহাড় থেকে নেমে আসুন নিউজলপাইগুড়ি. —Gurdum Backpackers' Camp - Into The Wild Camping. |
![]() | |
| ফিরে যেতে কি আর ভালো লাগে? তবুও যেতে তো হবেই.... সোমবার রাতের ট্রেন ধরে আবার মঙ্গলবার সকালে কলকাতা. |
![]() |
| আমার ব্যাক্তিগত মতামত থেকে কিছু তথ্য : 1. আট থেকে আশি সবাই এই ট্রেক টা করতে পারবে. তবে একদম কাঁটায় কাঁটায় আশি হলে একটু চাপ আছে. 2. বিশেষ কোনো কসরত ও শারীরিক সক্ষমতার প্রয়োজন নেই. 3. ট্রেকিং টা যাদের নেশা হতে চলেছে তাঁদের কাছে এটা বিগিনার ট্রেক. এবং এটাই বেস্ট . 4. হালকা 40লিটার এর ব্যাকপ্যাক হলেই কাজ মিটে যায়. বেশি ভুঙভাঙ জিনিস একদম লাগে না. 5. ফিরে এসে নিরাশ হওয়ার অবকাশ নেই. আমি 4বার গেছি এই বছরে. — Gurdum Backpackers' Camp - Into The Wild Camping. |
এই
সহজ ও কম খরচের ট্রেকিং রুট টা কোনো রকমে ব্যাখ্যা করে বললাম. ভুলত্রুটি
মার্জনীয়. সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা ও ভালোবাসা রইলো. নতুন বছরে
অনেক ঘুরতে থাকুন, প্রকৃতিকে ভালোবাসুন, আর কি প্ল্যান তো দিলুম
----জাস্ট বুকিং করে বেরিয়ে পড়ুন. .......
যাবেন নাকি? চুলুন প্ল্যান করি আবার........
https://www.izifiso.com/backpackers-camp/6/gurdum-backpackers-camp
যাবেন নাকি? চুলুন প্ল্যান করি আবার........
https://www.izifiso.com/























No comments:
Post a Comment